ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধোবাউড়া বাজার বণিক সমিতির নির্বাচন দ্রুত করার দাবি

আরিফুল ইসলাম রতনঃ

ময়মনসিংহের ধোবাউড়া বাজার বণিক সমিতির নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ীদের দাবি, একটি নির্বাচিত ও কার্যকর কমিটি থাকলে বাজারের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

এদিকে, ধোবাউড়া বাজারের ব্যবসায়ীরা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, সকলের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন আয়োজন করা হলে বণিক সমিতিতে নতুন নেতৃত্ব আসবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ব্যবসায়ীদের প্রত্যাশা—দ্রুত নির্বাচনের মাধ্যমে ধোবাউড়া বাজার বণিক সমিতিতে একটি জবাবদিহিমূলক ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

error: Content is protected !!

ধোবাউড়া বাজার বণিক সমিতির নির্বাচন দ্রুত করার দাবি

আপডেট টাইম : ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :