ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া সীমান্তে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এঘটনায় জড়িত চোরাচালানকারী পলাতক রয়েছেন।

আজ শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল বৃহস্পতিবার(০১ জানুয়ারি) আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদের ভিত্তিতে চরচিলমারি বিওপির একটি চৌকস টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহভাজন দৌলতপুর উপজেলার মরারচর এলাকার মোঃ মহসিন আলীর ছেলে মোঃ মনিরুল ইসলামকে ধাওয়া করলে সে তার সাথে থাকা ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত পিস্তল এবং ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :