ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

-ছবিঃ প্রতীকী।

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় রাতে দুর্ধর্ষ ভাবে ডাকাতি বৃদ্ধি পেয়েছে । সপ্তাহ খানেকের মধ্যে স্বর্ণের দোকান সহ আটটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতির ঘটনায় ডাকাত দল প্রায় নগদ পাঁচ লাখ টাকা ও ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।

গত এক সপ্তাহে পটিয়ার ছনহরা গ্রামের সিদ্দিকিয়া মসজিদ মার্কেটের চারটি দোকান থেকে নগদ দুই লাখ টাকা ও ২ লাখ টাকার গ্যাস সিলিন্ডার , মুদির দোকানের মালামাল এবং খরনা ইউনিয়নের রেলস্টেশন এলাকার স্বর্ণের দোকান সহ চারটি দোকান থেকে স্বর্ণ , স্বর্ণের সিন্ধুক সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায় ।

স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার জানান, নগদ তিন লাখ টাকা সহ ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । স্থানীয়রা জানান ,গভীর রাতে সঙ্ঘবদ্ধ ডাকাত দল মিনি ট্রাক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায় । ঘটনাটি পুলিশকে অভিহিত করা হয়েছে ।

বেশ কিছুদিন ধরে এলাকায় আশঙ্কাজনক হারে ডাকাতির ঘটনা ঘটছে । রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান তারা । পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দেব বলেন , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট টাইম : ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :