ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা আজ। হিন্দু বাঙালির ধর্মীয় মানসের রাজসিক দেবী (পার্বতী ) ও কালির পরে স্থান জগদ্ধাত্রীর । জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না , চতুর্ভুজা ও সিংহ বাহিনী । তার হাতে শঙ্খ , চক্র ধনুক ও বান । গলায় নাগ , যজ্ঞোপবীত , বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তি রূপী অসুরের পৃষ্ঠে দন্ডায়মান । দেবীর গাত্র বর্ন উদীয়মান সূর্যের ন্যায় ।

জগদ্ধাত্রী যে দুর্গার বিকল্প রূপ তার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেল শ্রী শ্রী চন্ডিতে এসে । সেখানে বলা হলো যুদ্ধের সময় মত্ত মহিষাশুর নানা মায়া রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন দেবীকে ।একবার সে প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তিরূপ ।

সেই হস্তী , দেবী কে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্গজা মূর্তি । চক্রধারী তিনি ছেদন করেন হাতির শুড়টি । সেই রূপটি জগদ্ধাত্রী । এ পূজার নিয়ম একটু স্বতন্ত্র । দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে । কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন ।

আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পূজার আয়োজন করে সপ্তমী , অষ্টমী ও নবমী সম্পন্ন করেন । এ পূজা অনেক প্রথায় দুর্গাপূজার অনুরূপ ।নদীয়া জেলার তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকে বাংলায় জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় ।

শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ঢাকা , চট্টগ্রাম জেএমসেন হল, পটিয়া হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অঞ্জলি প্রদান , মঙ্গল আরতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

আজ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

আপডেট টাইম : ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :