ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কোটালীপাড়ায় ব্যবসায়ীর অনৈতিকতা তুলে ধরায় সাংবাদিককে চাঁদাবাজি মামলার হুমকি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক ব্যবসায়ীর অনৈতিক কার্যকলাপ তুলে ধরায় এফ এম মাহাবুব সুলতান নামের এক সাংবাদিককে প্রাণনাশ ও চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এঘটনায় সাংবাদিক মাহাবুব সুলতান গত মঙ্গলবার (২৭ আগস্ট) কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রের বর্ননা থেকে জানা যায়, গত রবিবার (২৫আগস্ট)  সাংবাদিক এফ এম মাহাবুব সুলতান তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটালীপাড়ার পোল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে সরকারি যায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন এলাকার ক্ষুদ্র পোল্ট্রি মুরগি ও মৎস খামারিদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে প্রতারণা মামলা দিয়ে হয়রানি ও নারী কেলেঙ্কারি ঘটানোর বিষয়ে মন্তব্য করেন।

মন্তব্য টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পোল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লা সাংবাদিক মাহাবুব সুলতানের উপর ক্ষিপ্ত হয়ে গত রবিবার (২৫আগস্ট) প্রথমে লোক মাধ্যমে ও পরে তার ব্যবহৃত ০১৭১৫০৬৮৭৮১ মোবাইল নম্বর থেকে সাংবাদিক মাহাবুব সুলতানকে ১০লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

এবিষয়ে  মাহাবুব সুলতান সাংবাদিকদের জানান, আমি জনস্বার্থে ভূমিদস্যু, প্রতারক ও নারী খেকো হান্নান মোল্লার অনৈতিকতা তুলে ধরায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়েছেন। আমাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে ১০লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়েছেন। আমি নিরুপায় হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করেছি। আশা করছি থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বলেন, সাংবাদিক মাহাবুব সুলতান ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি মামলার হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে অভিযুক্ত পোল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লা তার বিরুদ্ধে করা সকল অপপ্রচার ও অভিযোগ অস্বীকার করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি অনুমোদন

error: Content is protected !!

কোটালীপাড়ায় ব্যবসায়ীর অনৈতিকতা তুলে ধরায় সাংবাদিককে চাঁদাবাজি মামলার হুমকি

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :