ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে পৃথকভাবে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও স্কুলছাত্র নিখোঁজ

ঝালকাঠির নলছিটিতে দাদির সাথে গঙ্গা স্নানে গিয়ে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। শনিবার(১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীর তীরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নলছিটি পৌর এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্ত চক্রবর্ত্তী (০৮)তার দাদীর সাথে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার দাদী স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদিত্ত নদীতে পরে যায়। দাদী তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দলের টীম সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজ আদর চক্রবর্ত্তী স্থানীয় বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে বলে জানা গেছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান,আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরিদল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

একই দিনে নলছিটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো.মনিরুজ্জামান গাজীর ছেলে জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদ্রাসা ছাত্রও পানিতে ডুবে মারা গেছে।

নিহত শিশু নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায় শনিবার বেলা ১১টার দিকে বাসায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা।
পরে বাড়ির পিছনের একটি ডোবায় তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে সেখানে নামলে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তার চাচা শাহীন গাজী।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এতে ঘটনাস্থল পরিদর্শন করেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রীসহ পুলিশের একটি দল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

নলছিটিতে পৃথকভাবে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও স্কুলছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :