ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিলেন পুতিন

-ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) ফিনল্যান্ডের যোগ দেওয়ার একদিন না পেরোতেই দেশটির সীমান্তের কাছে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার রুশ বার্তা সংস্থা রিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। খবর আলজাজিরার।

সাক্ষাৎকারে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানকে অর্থহীন পদক্ষেপ বলে আখ্যায়িত করেন পুতিন। তিনি জানান, ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তাদের নিজস্ব জাতীয় স্বার্থ নিশ্চিত করার দৃষ্টিকোণ থেকে (ফিনল্যান্ড ও সুইডেনের জন্য) এটি একটি সম্পূর্ণ অর্থহীন পদক্ষেপ। আমাদের সেখানে (ফিনল্যান্ড সীমান্তে) সেনা ছিল না, এখন তারা সেখানে থাকবে। সেখানে কোনো বিধ্বংসী অস্ত্রও ছিল না। এখন থেকে সেগুলোও দেখা যাবে।’

৩১তম সদস্য রাষ্ট্র হিসেবে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত ১ হাজার ৩৪০ কিলোমিটার। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর সুইডেনের পাশাপাশি ফিনল্যান্ডও ন্যাটোতে যোগদানের আবেদন করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিলেন পুতিন

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :