ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুমারখালীতে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের কাছ থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মানদীর খেয়াঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা-পুলিশের বিভিন্ন সদস্য।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর থানার চর সাদিরাতপুর গ্রামের শামীম হোসেন, শাহিন আলী, জুয়েল হোসেন ও গনি মণ্ডল। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। সেই লক্ষ্যে আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়া, শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীতে অভিযান চালানো হয়।’

অভিযানে প্রায় পাঁচ কেজি ইলিশ মাছ ও প্রায় এক হাজার মিটার কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয় বলে জানান মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

কুমারখালীতে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা

আপডেট টাইম : ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :