ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পবিত্র কুরআনের ২৬ আয়াত বাতিলের রিটের বিরুদ্ধে আলফাডাঙ্গায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ভারতের আদালতে পবিত্র কুরআনের ২৬ আয়াত বাতিলের রিটের প্রতিবাদে ও ভারেতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালপুর বাজারে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ওয়াবদা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরিফ আল্লাহ তায়ালার কালাম। তিনি নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।

মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পযন্ত কোরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না।তারা বলেন, অনতিবিলম্বে ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই রিট খারিজ করতে হবে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এই রিট করার অপরাধে ওয়াসিম রিজভীকে উপযুক্ত শাস্তি দিতে হবে।

দ্রুত সময়ের মধ্যে কোরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে। গোপালপুর ইউনিয়ন ক্বওমী উলামা পরিষদের সভাপতি মাও. আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, উপদেষ্টা তামীম আহমেদ, সহ-সভাপতি মাও. আমিনুল্লাহ, সাধারণ সম্পাদক মাও. আহসানুল্লাহ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মুফতি ইবাদত হুসাইন, গোপালপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওবায়দুর রহমান, মুফতি আ. আজীম, মুফতি শরাফত হুসাইন, মাও. মাহদী হাসান প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

পবিত্র কুরআনের ২৬ আয়াত বাতিলের রিটের বিরুদ্ধে আলফাডাঙ্গায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :