ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে ধ্বস, যান  চলাচল বন্ধ

নড়াইল-যশোর-কালনা সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে ধ্বস নেমে কয়েকফুট ভেঙ্গে গেছে। ফলে ভারী সহ সকল পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার(২৩মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেল লাইনের বালি সরবরাহকারী কয়েকটি ভারী ট্রাক একসাথে ব্রীজের উপর উঠলে ব্রীজটি কাপতে থাকে।
এসময় মাঝের একটি স্লাবের ঢালাই খসে নদীতে পড়ে যায়। পরপরই সেতুটির পূর্বপাশে ঢালু হয়ে যায়। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশের খসে পড়েছে। রড বের হয়ে গেছে। অবস্থা খারাপ দেখে হাইওয়ে পুলিশ ব্রীজটি আটকে দেয়। এরপর সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।
ঝুকিপূর্ন এই সেতু দিয়ে বর্তমানে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবী পুরাতন এই সেতু দিয়ে গত এক বছরে বালুভর্তি ভারী ট্রাক চলাচলে ব্রীজটি প্রতিনিয়তই ঝুকির মধ্যে চলে যাচ্ছিল।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝঁুকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকসা চলতে দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না। জেলার একমাত্র এই সড়ক দিয়ে বেনাপোল-যশোর-নড়াইল-কালনা হয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

error: Content is protected !!

নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে ধ্বস, যান  চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :