ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় চুরিকরা মোটরসাইকেল বিজ্ঞাপন দিয়ে বিক্রির প্রাক্কালে গ্রেফতার

কুষ্টিয়ায় বাইক চুরি করে বিজ্ঞাপন দিয়ে বিক্রির চেষ্টা, অতঃপর মোটরসাইকেল চুরি করে বিজ্ঞাপন দিয়ে বিক্রির চেষ্টাকালে আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোবরাব রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম। এর আগে একই দিন অভিযান চালিয়ে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, শ্রীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলমগীর হোসেন, নান্দবাদ গ্রামের হাসমত উল্লাহ’র ছেলে সোহেল রানা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের বশির আহম্মেদের ছেলে আব্দুর রহমান, একই গ্রামের আরব আলীর ছেলে রাব্বী হোসেন, ধলহরা গ্রামের ফরহাদের হোসেনের ছেলে নুর ইসলাম, রামচন্দ্রপুর গ্রামের সিরাজ উদ্দিন মল্লিকের ছেলে তাছের আলী মল্লিক, বাজারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজন পারভেজ এবং ধাওড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গত ১৭ এপ্রিল মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা রথপাড়া এলাকার তন্ময় নামে একজনের ডিসকভারী মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় তন্ময় ভেড়ামারা থানায় একটি মামলা করেন। ঘটনার কয়েকদিন পর রাব্বির ফেসবুক আইডির মাধ্যমে বিক্রয় ডটকম পেইজে ওই মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়।

বিষয়টি পুলিশের নজরে এলে প্রযুক্তির সহায়তায় প্রথমে রাব্বিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, এ ঘটনায় জড়িত আরো আটজনকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরে তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানার মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

কুষ্টিয়ায় চুরিকরা মোটরসাইকেল বিজ্ঞাপন দিয়ে বিক্রির প্রাক্কালে গ্রেফতার

আপডেট টাইম : ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :