ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাচ্চি ডাইনে পচা আলু, বেগুনে পোকা! জরিমানা আড়াই লাখ

-ফাইল ছবি।

কাচ্চিতে পচা আলু দেওয়াসহ নানা অভিযোগে চট্টগ্রামের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাবারে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার, পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরির অভিযোগ এনেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে ‘জামান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ’কে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বালি আর্কেড শপিং মলে ‘ব্র্যাবন্ড এভিনিউ’ নামের প্রসাধনী দোকানকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি বলেন, কাচ্চির জন্য চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে ‘কাচ্চি ডাইন’। কিন্তু তারা সাধারণ ভোক্তার বিশ্বাসকে পুঁজি করে যাচ্ছেতাইভাবে খাবার তৈরি করছে। অভিযানে দেখা গেছে পোকা খাওয়া বেগুন কেটে রাখা হয়েছে বেগুনি তৈরির জন্য। ফ্রিজে কাচ্চিতে দেওয়ার ফ্রাই আলু পাওয়া গেছে, যেগুলো খাওয়ার অনুপযোগী।। খাবারে রং মেশানো হচ্ছে। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

কাচ্চি ডাইনে পচা আলু, বেগুনে পোকা! জরিমানা আড়াই লাখ

আপডেট টাইম : ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :