ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ময়মনসিংহে রাবার বাগান সাবাড় করতে দিন দুপুরে গাছ কাটার অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর রাবার বাগান সাবাড় করতে দিন দুপুরে গাছ কাটার অভিযোগ উঠেছে আ. রাজ্জাক (৩৮) ও হাফিজুর রহমান (৪২) ওরফে খুঁড়া হাফিজ গংদের বিরুদ্ধে। অভিযুক্তরা সন্তোষপুর গ্রামের শহিদ আলী ও রুস্তুম আলীর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় গত ২৫/৩/২৩ ইং তারিখে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) সন্তোষপুর রাবার বাগান এর সহ-মাঠ তত্বাবধায়ক আয়েন উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪/৩/২৩ ইং শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে আনুমানিক দুপুর ১টার দিকে আ. রাজ্জাক (৩৮) হাফিজুর রহমান (৪২)সহ অজ্ঞাত ২/৩ জন নিজেদের উদ্দেশ্য হাসিল করতে রাবার বাগানের ১৬/৯৬ নং ব্লকের পশ্চিম দক্ষিণ পর্শ্বে উৎপাদনশীল ৫ টি রাবার গাছ কেটে ফেলে। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ ঘটনার সংবাদ পেয়ে সহ-মাঠ তত্ত্বাবধায়ক আয়েন উদ্দিন সঙ্গীয় অন্যান্য মাঠকর্মী ও আনসার সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌছলে অভিযুক্তরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এ চক্রটি রাবার বাগান সাবাড় করে নিজেরা আনারসসহ আন্তঃফসল চাষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হলেও যাতে আর কোন মামলা না হয় এজন্য রাবার অফিসে অভিযুক্তরা দৌড়ঝাপে আছেন। যদিও এ বিষয়ে অস্বীকার করেছেন সন্তোষপুর রাবার বাগান এর ব্যবস্থাপক(ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ।

তিনি বলেন, দুস্কৃতিকারীরা সরকারি সম্পত্তি ক্ষতি করায় তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানা থেকে একজন এসআই ঘটনাস্থলে এসে তা তদন্ত করেছেন। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। সরকারি নিয়ামানুযায়ী সরকারি সম্পত্তি ক্ষতি করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সন্তোষপুর রাবার বাগান বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রয়াত্ব লাভজনক সরকারী শিল্প প্রতিষ্ঠান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

ময়মনসিংহে রাবার বাগান সাবাড় করতে দিন দুপুরে গাছ কাটার অভিযোগ

আপডেট টাইম : ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :