ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

মাগুরার মহম্মদপুরে গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় এসব চোরদের আটক করা হয়। বৃহস্পতিবার মাগুরা জেলা জজ আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দির মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস, মহম্মদপুরের রাজাপুর ইউপির গোবরনাদা গ্রামের রাজ্জাক শেখের ছেলে  সাগর শেখ ও  বালিদিয়া গ্রামের তহাজ্জত মৃধার ছেলে আরব আলী মৃধা। আটক চোরেরা নিয়মিত গরু চুরি করে বিভিন্ন জায়গা মাংশের অর্ডার নিতেন বলেও জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মহম্মদপুরে ইদানিং কয়েকদফা গরু চুরির ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় গত ৩১শে জানুয়ারী উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া গ্রামের মৃত সৈয়দ তাঁরা আলীর ছেলে সৈয়দ হারুন অর রশিদ এর বাড়ি থেকে একটি গরু চুরির ঘটনা ঘটে। পরদিন হারুন অর রশিদ মহম্মদপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।
নিয়মিত চুরির ঘটনা হওয়া স্বত্বেও মামলা না হওয়ায় পুলিশ চোরের তথ্য উদঘাটন করতে না পারলেও মামলা হওয়ার পর গরু চুরির ঘটনার তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী রিপন সাংবাদিকদের জানান, পরিত্যক্ত গরুর চামড়া থেকে ও প্রযুক্তির ব্যবহার করে চোরদের সনাক্ত করা হয়েছে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, গরু চোর চক্রের ৩ সদস্য আটক হলেও এদের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। বাকিদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মহম্মদপুরে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেট টাইম : ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :