ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এবার ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৫ টন সবজি

-এবার ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৫ টন সবজি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এবার ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় সবজি রফতানি শুরু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) তৃতীয় ধাপে গিয়েছে পাঁচ টন সবজি। এদিন দুপুরে বিভিন্ন সবজি বোঝাই একটি ট্রাক স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথমবারের মতো সবজি রফতানি শুরু হয় ভারতে। এরপর বুধবার পর্যন্ত তিন ধাপে মোট ১৫ টন সবজি রফতানি হয়েছে। প্রতি টন সবজি রফতানি হচ্ছে ৪০০ মার্কিন ডলারে। রফতানিকৃত সবজির মধ্যে আছে কচুর লতি, গাজর, পেঁয়াজ পাতা এবং উস্তা।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো: নাসির উদ্দিন সবজিগুলো রফতানি করেছেন। তিনি মোট ২০ টন সবজি রফতানি করবেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।

নাসির উদ্দিন জানান, আখাউড়া স্থল বন্দর দিয়ে আগে থেকেই সবজি রফতানির অনুমতি ছিল। আমরা দীর্ঘদিন ধরে সবজি রফতানির জন্য আগরতলার ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ২০ টন সবজি রফতানি হচ্ছে। আশা করছি অন্য পণ্যের মতোই নিয়মিত সবজি রফতানি হবে।

এই ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো: সামাউল ইসলাম জানান, নিয়মিত রফতানি হলে বন্দর কর্তৃপক্ষের রাজস্ব বাড়বে এবং সরকারও বৈদেশিক মুদ্রা পাবে। তবে এবার রফতানি বাণিজ্যের তালিকায় নতুন করে সবজি যুক্ত হয়েছে বলে জানান তিনি।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

এবার ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৫ টন সবজি

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :