ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈশ্বরদী পৌরসভার নতুন মেয়রকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর

পাবনার ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরদী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী পৌরসভা চত্বরে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা। পৌরসভার আর্থিক বিবরণী তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার সচিব জহুরুল ইসলাম।

এ সময় পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্থানীয় এমপি, আমন্ত্রিত অতিথি, সচিব ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে নতুন মেয়রের কাছে বিদায়ী মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে মেয়র ইছাহক আলী মালিথা ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান স্বপন, ওয়াকিল আলম, আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু, ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধান, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ফিরোজা বেগম ও রহিমা খাতুনকে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

ঈশ্বরদী পৌরসভার নতুন মেয়রকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :