ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এক নারীকে মারধরের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মোমিন শেখের স্ত্রী জাহেদাকে (৩০) বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতার আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।

হাসপাতাল বেডে শুয়ে জাহেদা অভিযোগ করেন, তারা অসহায় দরিদ্র পরিবার। একটি ভিটের উপর কোন রকম বসবাস করছি। প্রতিবেশি কাইউম শেখ আমাদের ভিটেমাটি দখল করার জন্য প্রতি নিয়ত নির্যাতন করে আসছে। গত শুক্রবার বিকেলে কাইউম ও তার পরিবারের মহিলারা বেধড়ক মারপিট করে। পিটানোর সময় আমার মাথা ফেটে গেছে। বুকের উপর উঠে পাড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর পাঠাতে চাইলেও টাকার অভাবে ফরিদপুর যেতে পারিনি।

বিষয়টি জানতে পেরে স্থানীয় সমকাল প্রতিনিধি শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দেন। ফেসবুক স্টাটাসটি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ রাতেই খোঁজ-খবর নিয়ে অর্থ সহযোগিতা এবং এ্যাম্বুলেন্স দিয়ে রোববার জাহেদাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি জানার জন্য রোববার সরেজমিনে গেলে কাইউম শেখ বাড়ি দখল ও মারধরের বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি বলেন, মহিলাদের সাথে ঝগড়াঝাটি হয়েছে। মহিলারা মারতে পারে। তিনি আরও বলেন ওই মহিলা (জাহেদা) খারাপ। লোকজনকে গালিগালাজ করে। আগেও ঝামেলা হয়েছে। সালিশও হয়েছে। এ সময় তিনি সালিশের তিনটি কাগজ দেখান কিন্তু সেখানে সালিশকারীদের নাম থাকলেও সালিশের সিদ্ধান্ত বা বিষয় লেখা নেই। ফাকা সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

মারপিটের ব্যাপারে জাহেদার স্বামী মোমিন শেখ থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে এসআই আক্কাস বলেন, তিনি ডিউটি অফিসার থাকাকালীন সময়ে অভিযোগটি দায়ের হয়েছে। অভিযোগের বিষয়ে ওই বিটের অফিসার এসআই কাইউম তদন্ত করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

বোয়ালমারীতে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এক নারীকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
স্টাফ রিপোর্টারঃ :