ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরপুরের ঘটনায় একজন নিহত

-ছবিঃ প্রতীকী।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরপুরের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে সংগঠিত দফায় দফায় সংঘর্ষে জালাল ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। গত বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এালাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিহত জালাল ফকির উপজেলার নিজ নামক গ্রামের শুকুর ফকিরের ছেলে এবং কৃষ্টপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থক বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কৃষ্টপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যানের সমর্থক গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাতের কব্জি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। পরে গিয়াসউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন।
পরে গতকাল বৃহস্পতিবার সকালে পুনরায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় জালাল ফকির নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে নেবার পথে জালাল ফকির মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় জালাল নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে সংবাদ লেখা পর্যন্ত এখনো উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরপুরের ঘটনায় একজন নিহত

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :