ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় চাচুড়ী লাইনের খালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৮ অক্টোবর) বিকালে চাচুড়ী যুব সংঘের আয়োজনে এ নৌকাবাইচে ছোট-বড় মিলিয়ে ১২টি নৌকা অংশ গ্রহন করে।
দুপুর ৩টা থেকে শুরু হওয়া নৌকাবাইচ দেখতে দুই পাড়ে হাজারো মানুষের ভীড় জমে।
এসময় ঢেউয়ের কলতানে ঘন্টার আওয়াজ, হেঁইয়োরে হেঁইয়ো আর সারিবদ্ধ বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে উত্তাল দুই পাড়ের হাজারো দর্শকের করতালিতে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে প্রতিবছর এমন উৎসবের আয়োজনের আশা ব্যাক্ত করেন স্থানীয়রা।
নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে কৃষ্ণপুর গ্রামের আইয়ুব হোসেনের নৌকা, ২য় স্থান অধিকার করে ধাড়িয়াঘাটা গ্রামের নিতাই তরফদারের নৌকা। প্রতিযোগীতায় ৩য় স্থান নির্ধারণ সহ অংশগ্রহনকারী সকলকে ‍পুরুস্কৃত করা হয়।
প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি ও দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি টেলিভিশন বিজয়ীদের মাঝে তুলে দেন কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্ববায়ক আশীষ ভট্টাচার্য্য ও কালিয়া থানার সাব ইন্সেপেক্টর (এস আই) মো. সাফাত রহমান।
এসময় উপজেলা কৃষক লীগের আহ্ববায়ক মুন্সি লুৎফার রহমান, আওয়ামী লীগ নেতা মো. হায়দার আলী, হারুন-অর রশীদ, মো. হেদায়েত গাজী, সেলিম ফকির, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক তৌরুত মোল্যা, ওসিকার রহমান ও ইমরুল শেখ বলেন, আজ আমাদের ১৭তম নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিলো। ভবিষ্যতে আরো বড় করে আয়োজন করার ইচ্ছা রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :