ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উপজেলা নির্বাচন : রাজশাহীতে আওয়ামী লীগের চমক

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে এবার রাজশাহীতে চমক এসেছে। নয়টি উপজেলার মধ্যে একজন বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন পেয়েছেন। আর নতুন মুখ এসেছে পাঁচটিতে। বাকি তিনটি উপজেলায় যারা মনোনয়ন পেয়েছেন তারা গত উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

রাজশাহীতে নৌকার টিকিট পেয়েছেন পবায় জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মুনসুর রহমান, তানোরে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়ায় সাবেক ছাত্রনেতা জিএম হিরা বাচ্চু, দুর্গাপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাঘায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, গোদাগাড়ীতে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চারঘাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মোহনপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম এবং বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার।

এদের মধ্যে মুনসুর রহমান, আব্দুস সালাম, নজরুল ইসলাম ও ফকরুল ইসলাম গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন। তবে শুধু নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। বাকিরা পরাজিত হয়েছিলেন বিএনপির প্রার্থীর কাছে।

এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন বাগমারার বর্তমান চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। গতবার দলীয় মনোনয়ন পেলেও এবার ছিটকে পড়েছেন গোদাগাড়ী উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ ও পুঠিয়ার শাহরিয়ার আলম কনক।

আর নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগমারার অনিল কুমার সরকার, বাঘার লায়েব উদ্দিন লাভলু, তানোরের লুৎফর হায়দার রশীদ ময়না, গোদাগাড়ীর জাহাঙ্গীর আলম ও পুঠিয়ায় জিএম হিরা বাচ্চু।

আওয়ামী লীগ রাজশাহীর সবগুলো উপজেলার জন্য প্রার্থীদের মনোনয়ন দিলেও পবা উপজেলায় নির্বাচন আপাতত হচ্ছে না। কয়েকদিন আগেই হাইকোর্টের এক রায়ে এখানে নির্বাচন পিছিয়ে গেছে একবছর। আগামী ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর আট উপজেলায় ভোটগ্রহণ হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

উপজেলা নির্বাচন : রাজশাহীতে আওয়ামী লীগের চমক

আপডেট টাইম : ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :