ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০

ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় নারীসহ প্রায় ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন মোল্যার নেতৃত্বে ২৫০ থেকে ৩ শত লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মোল্যার সর্মথকদের বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা এসময় প্রতিপক্ষের ১০/১২টি বসত বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ও বিভিন্ন মালামাল লুটপাট করে নেয়। মহিলারা বাধা দিলে তাদেরও মারপিট করে হামলাকারীরা।

ভুক্তভুগীরা অনেকেই জানিয়েছেন, জামাল মোল্যা এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য মাঝে মাঝে এলাকার অনেকেই বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় ডাবলু মাতুব্বরের একটি অটো গাড়ি ভাংচুর করে। বাধা দেওয়ার সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত মোজ্জামেল মাতুব্বর (৭০) ও তার মেয়ে মাধবী (১৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ জামাল মোল্যাকে গ্রেফতার করেছে বলে থানা সুত্রে জানাগেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

নগরকান্দায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :