ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন

“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ।

উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জাতীয় পরিকল্পনা প্রণয়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম জনশুমারিতে নিজেই নিজের তথ্য ফরম পূরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম শুমারিতে জেলায় মোট ১ হাজার ৫৮৭জন গণনাকারী, ২৫৫জন সুপারবাইজার, ১৪জন জোনাল অফিসার, ১৪জন আইটি সুপাভাইজার, সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার জন্য ৩জন উপজেলা শুমারি সমন্বয়কারী এবং ১জন জেলা শুমারি সমন্বয়কারি নিয়োজিত আছেন বলে তার বক্তব্যে জানান।

মো. নজরুল ইসলাম আরও বলেন, শুমারি কর্মীবৃন্দ প্রতি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এজন্য সঠিক তথ্য প্রদান করে সংগ্রহকারীকে সহযোগিতার আহবান জানান। অপর বক্তা সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইদুর রহমান সঠিক পরিকল্পনা প্রণয়নে নির্ভুল তথ্য প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।

জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের রুপগঞ্জ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ সালথায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওমর ফারুক, জিপি এড. অচিন চক্রবর্ত্তি, জেলা সঞ্চয় কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচলক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তেরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ভিন্ন শ্রেনীপেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা ।

উল্লেখ্য জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ১৫ জুন থেকে ২১জুন পর্যন্ত চলবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

error: Content is protected !!

নড়াইলে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :