ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে 

ফরিদপুরের বোয়ালমারীতে সৎ মা কর্তৃক ১৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, পৈতৃক বসত ভিটা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকির অভিযোগ করেছেন সৎ ছেলে শাহারিয়ার সিদ্দিকী রিপন। রবিবার (২২ মে) বেলা ১২টার সময় রিপন তার পৈতৃক বসত ভিটায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী শাহারিয়ার সিদ্দিকী রিপনের লিখিত বক্তব্যে জানা যায়, রিপনের নিজস্ব ব্যবসা থেকে অর্জিত ১০ লাখ টাকা দিয়ে সৎ মা সাহিদা বেগম তার (রিপন) তিন সৎ বোনের বিয়ে দেন। বাবা আমজাদ হোসেন চাকরি শেষে এলপিআরে গেলে প্রাপ্ত টাকা থেকে ওই টাকা পরিশোধ করবেন বলে সেই সময় বাবা ও সৎ মা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাবা আমজাদ হোসেনের মৃত্যুর পর মাত্র চার লাখ টাকা সৎ মা দিলেও বাকি ছয় লাখ এবং বাবার পেনশনের সাত লাখ মোট তের লাখ টাকা সৎ মা আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সৎ ছেলে রিপন।
এছাড়া বোয়ালমারী পৌরসভার শিবপুরে অবস্থিত পৈতৃক বসত ভিটার জমিও সৎ মা গোপনে নিজের নামে দলিল করে নিয়েছেন বলেও রিপন তার অভিযোগে উল্লেখ করেন। সৎ ছেলে রিপন ওই তের লাখ টাকা চাইলেই সৎ মা তাকে বাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মে সৎ মা সাহিদা বেগম, সৎ বোন লিজা আক্তার, ভগ্নিপতি দাউদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রিপনের বসতঘর ভাংচুর করেন বলে রিপন লিখিত অভিযোগে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলেক মাতুব্বর, শুকুর বিশ্বাস, কালাম বিশ্বাস, ছালাম বিশ্বাস, মজিবর  মোল্যা, মিলন মোল্যা, রাজু বিশ্বাস প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

error: Content is protected !!

বোয়ালমারীতে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে 

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে সৎ মা কর্তৃক ১৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, পৈতৃক বসত ভিটা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকির অভিযোগ করেছেন সৎ ছেলে শাহারিয়ার সিদ্দিকী রিপন। রবিবার (২২ মে) বেলা ১২টার সময় রিপন তার পৈতৃক বসত ভিটায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী শাহারিয়ার সিদ্দিকী রিপনের লিখিত বক্তব্যে জানা যায়, রিপনের নিজস্ব ব্যবসা থেকে অর্জিত ১০ লাখ টাকা দিয়ে সৎ মা সাহিদা বেগম তার (রিপন) তিন সৎ বোনের বিয়ে দেন। বাবা আমজাদ হোসেন চাকরি শেষে এলপিআরে গেলে প্রাপ্ত টাকা থেকে ওই টাকা পরিশোধ করবেন বলে সেই সময় বাবা ও সৎ মা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাবা আমজাদ হোসেনের মৃত্যুর পর মাত্র চার লাখ টাকা সৎ মা দিলেও বাকি ছয় লাখ এবং বাবার পেনশনের সাত লাখ মোট তের লাখ টাকা সৎ মা আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সৎ ছেলে রিপন।
আরও পড়ুনঃ পাংশায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত