ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চাটমোহরের ১১ ইউনিয়নে নির্বাচন

পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন রবিবার। শনিবার (২৭ নভেম্বর) ব্যালট পেপার ছাড়া আনুসাঙ্গিক সকল উপকরণ ও কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা,পুলিশ ও আনসার সদস্যদের সকল ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। রবিবার  সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন বলেছেন,নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর অবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোট হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেছেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ,বিজিবি,র‍্যাব ও আনসার সদস্য থাকবেন নির্বাচনে। তারা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকবে। তিনি বলেন সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে ১৪১ পদের বিপরীতে ৫৭০জন প্রার্থী ভোটের মাঠে নেমেছেন। ইতোমধ্যে ২ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি চেয়ারম্যানের পদের বিপরীতে ৪০ জন,সংরক্ষিত মহিলা ৩৩ পদের বিপরীতে ১৪৮ জন ও সাধারণ সদস্য (মেম্বার) ৯৭ পদের বিপরীতে ৩৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের মনোনতি ১১জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী ৮জন ও বিএনপি’র স্থানীয় ৭ নেতা চেয়ারম্যান পদে লড়ছেন। এ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১০৫টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১০৮জন। এরমধ্যে নারী ১ লাখ ৮ হাজার ২৯৫জন ও পুরুষ ১ লাখ ৮ হাজার ৮১৩জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৫টি। ৫ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার মাঝে শঙ্কা কাজ করলেও প্রশাসন সুষ্ঠু.শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সব প্রার্থীই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন। ভোটাররাও চান নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তারন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। গোটা উপজেলা জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চাটমোহরের ১১ ইউনিয়নে নির্বাচন

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :