ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে রঞ্জিত বর্মন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আহত হন কমপক্ষে ৪ জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধাঁনগড় ইউনিয়নের রসেয়া দূর্গা মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রঞ্জিত ওই ইউনিয়নের রসেয়া এলাকার ভূজেন বর্মনের ছেলে। আহতরা হলেন গণেশ (৪৫), কুলিন (৪৫), পরিতোষ (৩২) এবং ভবেশ (৫৫)। আহতদের মধ্যে ভবেশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রঞ্জিত সহ আরো ৪/৫ জন রসেয়া দূর্গা মন্দিরের সামনে দুটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এসময় বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিতকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হুমায়ূন কবীর জানান, রঞ্জিত নামে ওই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তার শারিরীক গঠনের কোন পরিবর্তন হয়নি।

আহতদের মধ্যে ভবেশ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তারিত করা হয়েছে। বাকীদের অবস্থা কিছুটা স্থিতিশীল। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইজার উদ্দীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিহতের মরদেহের সুরৎহাল করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ৪

আপডেট টাইম : ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :