ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে পাহারাদার খুনের রহস্য উদঘাটনঃ গ্রেপ্তার ৪

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরের পাহারাদারকে খুন করে মাছ চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। খুনের ২৪ দিন পর নেপথ্যের বিষয়টি সামনে এসেছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এদের মধ্যে তিনজনই খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বদলগাছী উপজেলার ভোলার পালশা গ্রামের মো. মতিনের ছেলে মো. লতিব (৪০), সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত মো. মন্টুর ছেলে রেজাউল ইসলাম (৫০), একই উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামের ফসির উদ্দিনের ছেলে আব্দুল করিম ওরফে জনি (২৫) এবং নাপিতপাড়া গ্রামের মৃত দুলালের ছেলে মো. শাহীন (৩৪)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের লালাদিঘি এলাকার এক পুকুরে মাছ চুরি করতে এসে পাহারাদার মাসুদ রানাকে খুন করে কয়েকজন মাছ চোর। পরে থানায় মামলা হলে শুরু হয় তদন্ত।
জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা গোদাগাড়ী থানার এসআই আজিজুল হকসহ জেলা ডিবির একটি টিম কাজ করতে থাকে বিষয়টি উদঘাটনে।
এরপরই অপরাধীদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নওগাঁর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের ভাষ্যমতে, তারা পেশাদার মাছ চোর। রাজশাহী, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন পুকুরে মাছ চুরি করা তাদের পেশা। ছোট ট্রাক নিয়ে তারা ঘুরে বেড়ায় এবং সুবিধামতো স্থানে মাছ চুরি করে থাকে।
তিনি জানান, ঘটনার রাতে চোরেরা নয়জন একটা মিনি ট্রাকে করে নওগাঁর ফারাদপুর এলাকা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আসে মাছ চুরি করতে। এসময় মাসুদ রানা ও লিটন নামে দুই পাহারাদার তাদের দেখে ফেলেন।
ফলে চোরেরা ওই দুইজনকে বেঁধে ফেলে। তবে মাসুদ রানা মারা যান। আটজনই ধরা-বাধার কাজে অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন ইফতে খায়ের আলম।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পল্লী চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি

error: Content is protected !!

রাজশাহীতে পাহারাদার খুনের রহস্য উদঘাটনঃ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :