ইস্রাফিল হােসেন ইমনঃ
ভেড়ামারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত আনোয়ার পারভেজের রুহের আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন কুষ্টিয়া ব্লাড ব্যাংক । সাংগঠনিক সম্পাদক আতিক হাসানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সাবেক সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাজেদুল হাসান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ লোটাস পারভেজ , প্রয়াত আনোয়ার পারভেজের পিতা ইন্তাদুল ইসলাম, কুষ্টিয়া ব্লাড ব্যাংক এন্ড ফ্রান্সফিউশন সেন্টারের পরিচালক জিসাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রেজাউল করিম, ইসমাইল হোসেন বাবু, হেলাল মজুমদার, মাহামুদুল হাসান চন্দন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি মাসুদ রানা লেবু , ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবুল কাশেম।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















