ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ফিরোজ আলম:

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় নগরীর সপুরাস্থ সংস্থার কার্যালয়ে (শাপলা কালচারাল স্কুলের সম্মেলন কক্ষে) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ শিক্ষা বৃত্তি পেয়েছেন ৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রইসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সংস্থার উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় ৯ জন শিক্ষার্থীকে অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদে প্রতি মাসে জনপ্রতি ৩,০০০ টাকা এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৫ জন শিক্ষার্থীকে প্রতি মাসে জনপ্রতি ১,৫০০ টাকা করে প্রদান করা হয়। এতে মোট ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উচ্চ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, বিভিন্ন মেডিকেল কলেজ, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে শিক্ষা ও শিক্ষাসামগ্রী উন্নয়নে ব্যয় করার পরামর্শ দেন। পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী সদস্য, সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

error: Content is protected !!

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :