রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক হোসেন এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ কবির, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
প্রিন্ট

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 




















