ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে ডিবি অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্য গ্রেপ্তার

আলম মৃধাঃ

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে নির্যাতন ও ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ (৬ মে) বুধবার নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ওহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মৃত হিরন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের উত্তর পাড়ার মৃত আরমান মিয়ার ছেলে মোঃ কাইয়ুম (২৫), নরসিংদী সদর উপজেলার খাটেহারা এলাকার জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।

ডিবি পুলিশ সূত্র জানায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ’র নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে একটি চৌকস দল সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অভিযানকালে আসামি ফয়সালের কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারীদের দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে আসছিল। পরে দেখা করার কথা বলে তাদের নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।

গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক এবং চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানার মামলা রুজু করা হয়েছে‌। মামলা নং-২১/২৬ইং। জনস্বার্থে অপরাধ দমনে নরসিংদী জেলা ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

নরসিংদীতে ডিবি অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :