ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বারাশিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব বোয়ালমারীতে বারাশিয়া যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূর্ব বোয়ালমারীর ৮টি প্রাথমিক বিদ্যালয়- হাসামদিয়া, বেনীরাজাপুর, রাজাপুর, বাহিরভাগ, রামনগর, লক্ষিপুর, সোতাশি ও ত্রীপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নৃত্য পরিবেশনকারী ৪৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

বারাশিয়া যুব সংঘের সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান এবং বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম রকিবুল হাসান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

বক্তব্যে সঞ্জয় সাহা বলেন, বারাশিয়া যুব সংঘ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দলমতের ঊর্ধ্বে থেকে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা কর আসছে, যা ফরিদপুর জেলায় বিরল। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সব ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চতুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান। তিনি সমাজের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অপর বিশেষ অতিথি কান্তি চন্দ্র বিশ্বাস শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।

বারাশিয়ার প্রধান উপদেষ্টা কামরুল হাসান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনিস মোল্যা অনুষ্ঠানে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন বিশ্বাস মন্টু, সাংগঠনিক সম্পাদক আরমান শেখ ও কোষাধ্যক্ষ কাজল কুমার দে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—হাসামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া সুলতানা, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিম মাহমুদ, বেনীরাজাপুরের প্রধান শিক্ষক শিখা রানী, রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির সিকদার, লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজুর হোসেন, সোতাশি প্রাথমিক বিদ্যালয়ের নাদিরা বেগম এবং ত্রীপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেজ আহম্মেদ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মিয়া, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মজিবর শেখ, আরিয়ান মোটরসের স্বত্বাধিকারী রমজান হোসেন জনি, রাজু আহম্মেদ, জামায়াত নেতা আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, মুনসুর মোল্যা প্রমুখ।

শেষ পর্বে পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ মফিজুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

বারাশিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি :