ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার

নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর বেষ্টিত ১ নং চর হরিরামপুর ইউনিয়নের মুন্সীর চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী ও ভূমি দস্যু এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ঢাকা দোহার উপজেলা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু কবির খান কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় আজ বুধবার ( ২২/ ০৪/ ২০২৬ ) আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামে অভিযান চালিয়ে কবির খান কে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্বদেন এস আই এনামুল হক সাথে ছিল পুলিশের বিশেষ টিমের ৫ জন সদস্য। দুপুর ১.৩০ মিনিটে গ্রেফতার কৃত কবির খান কে চরভদ্রাসন থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। উল্লেখ্য আসামী কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে, এছাড়া সম্প্রতি পুলিশের উপর হামলা চালিয়ে সরকারি কাজে বাধা প্রদান সহ সকল তথ্য থানা পুলিশ নথিভুক্ত করে আসামীকে জেলা কোর্টে প্রেরণ প্রক্রিয়াধীন।

এর আগে গত কাল অর্থাৎ মঙ্গলবার ( ২১/ ০৪/ ২০২৬ ) সকালে আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, একই দিনে বিকাল থেকে জেলা পুলিশ দূর্গম চরাঞ্চল বিশেষ অভিযানে পরিচালনা করেন। উক্ত অভিযানে দূর্গম চরাঞ্চল থেকে কবির খান এর এক লাঠিয়াল ভাগিনা শেখ আলমগীর হোসেন, পিং- শেখ খোরশেদ, গ্রাম- জালালদি, উপজেলা হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ কে আটক করে আজ বুধবার ( ২২/ ০৪/ ২০২৬ ) দুপুর ১টার দিকে মামলা নং ১২, তাং- ২১/ ০৪/ ২০২৬ এ নথিভুক্ত করে আসামীকে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে বলে জানানো হয়।

আরও উল্লেখ থাকে যে এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২, তাং- ২১/ ০৪/ ২০২৬, ধারা ১৪৩/ ১৮৬/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭/ ৩৪ পেনাল কোড রজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :