ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২ জনের জেল-জরিমানা

মোঃ সাইফুল ইসলামঃ

নাটোরের বাগাতিপাড়ায় চলমান মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক দুজনকে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত আদালতে ফাগুয়ারদিয়াড় গ্রামের আইজ উদ্দিনের ছেলে আমির চান (৩৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৪০)-কে একই আইনের ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২ জনের জেল-জরিমানা

আপডেট টাইম : ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :