ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে অপরাধ দমনে কঠোর বার্তা দিলেন নতুন ওসি সুকদেব রায়

মোঃ আরিফুল হাসান:
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, মধুখালীর মানুষ যেন নিশ্চিন্তে ও শান্তিতে ঘুমাতে পারে—এটাই তাঁর প্রধান লক্ষ্য।

ওসি সুকদেব রায় জানান, এলাকায় মাদকের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নির্মূলে ইতোমধ্যে সকল অফিসারদের নিয়ে আলোচনা করেছি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মধুখালীকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।

সভা শেষে ওসি সুকদেব রায় আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় মধুখালীকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

মধুখালীতে অপরাধ দমনে কঠোর বার্তা দিলেন নতুন ওসি সুকদেব রায়

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :