ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্ত ও বিচার দাবি

এফ. এম আজিজুর রহমানঃ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোয়ালপাড়া গ্রামের রব্বান মাতুব্বরের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বিএনপি নেতা মুরাদ মাতুব্বর ও যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় টর্চলাইটের আলো ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়।

তারা আরও অভিযোগ করেন, হামলায় স্থানীয়দের পাশাপাশি পাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন এনে সংঘবদ্ধভাবে অংশ নেয়া হয়। এতে একাধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্তরা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মোটরসাইকেল মহড়া দিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

ভুক্তভোগীরা বলেন, এ ধরনের ঘটনার কারণে এলাকায় চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে গোয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা বলেন, গোয়ালপাড়ার বিভিন্ন বাড়িতে হামলার সময় গ্রামজুড়ে লাইটের আলো দেখা যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তিনি বিএনপি নেতা মুরাদুর রহমান, সাফিকুল ইসলাম ও সামাদ মাতুব্বরের নেতৃত্বে এ হামলার অভিযোগ করেন এবং অন্য এলাকা থেকে লোকজন এনে হামলা করা হয়েছে বলেও দাবি করেন। তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হয়েছে বলে জানান।

বিএনপি নেতা রব্বান মাতুব্বর বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে গ্রামের পরিস্থিতি জানতে পারেন। তিনি যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে এবং বিএনপি নেতা মুরাদুর রহমানের সংশ্লিষ্টতায় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর হাসিব লিঠু, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা কাওসার মাতুব্বর, যুবদল নেতা রব্বান মাতুব্বর, বিএনপি নেতা আদেল মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, বিএনপি নেতা মজিবর শিকদার, আলেক শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা, মোশারফ মোল্লা, জসিম মাতুব্বর এবং যুবদল নেতা সাইফুল মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন ভুক্তভোগীরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

সালথার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্ত ও বিচার দাবি

আপডেট টাইম : ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :