ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি সংসদেঃ পদ্মা রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো আহ্বান

-ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা, পদ্মা নদী রক্ষা এবং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে উত্থাপন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া তার বক্তব্য স্থানীয় জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে এমপি নায়াব ইউসুফ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফরিদপুরবাসী অবহেলা ও বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে ফরিদপুরকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের অপরিহার্য দাবি।” তিনি উল্লেখ করেন, বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, পদ্মা নদীর ভাঙন ও পরিবেশগত সংকট প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে। তাই নদী রক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে ব্যারেজ নির্মাণসহ আধুনিক নদী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, “উচ্চশিক্ষার সুযোগ সীমিত হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।”

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে ফরিদপুরের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ছিল ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ফরিদপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা, বিভাগ বাস্তবায়ন এবং পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ।

তবে স্থানীয়দের অভিযোগ, বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করা হলেও ফরিদপুর সিটি কর্পোরেশন ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে এবং এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে। একই সঙ্গে পদ্মা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে নদীভাঙন কবলিত মানুষও স্থিতিশীল জীবন ফিরে পাবে।

সংসদে উত্থাপিত এসব দাবি বাস্তবায়ন হলে ফরিদপুরের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে আশা করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে এসব গুরুত্বপূর্ণ দাবির প্রতি কত দ্রুত এবং কার্যকর সাড়া আসে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি সংসদেঃ পদ্মা রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো আহ্বান

আপডেট টাইম : ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক :