ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ‌ কুখ্যাত মাদক কারবারি সাহেদা সহ আটক ২, উদ্ধার ১৩০ পিস ইয়াবা

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে কুখ্যাত মাদক কারবারি মোসা. সাহেদা বেগম ও তার এক সহযোগীকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে জানা গেছে ‌ গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ী গৃহলক্ষ্মীপুর এলাকায় জেলা কার্যালয়, ফরিদপুরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মোসা. সাহেদা বেগম (পিতা-মৃত মান্নান শেখ, মাতা-সালমা বেগম) ও তার সহযোগী মো. সোনাজান খা (উভয়ের ঠিকানা গৃহলক্ষ্মীপুর, কোতয়ালী থানা, ফরিদপুর) কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৬৫, তারিখ: ২০/০৪/২০২৬। আরো জানা গেছে ‌সাহেদা বেগম পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে ৫ ডিসেম্বর ২০২৩ সালে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে তার বিরুদ্ধে ৬০০ পিস ইয়াবাসহ একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তিনি ওই মামলার পলাতক আসামি ছিলেন।

এছাড়া পিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে আরও ১৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরীন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ‌ কুখ্যাত মাদক কারবারি সাহেদা সহ আটক ২, উদ্ধার ১৩০ পিস ইয়াবা

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :