ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু

সাইফুল ইসলাম:

নাটোরে জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান টিকাদান কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে এগিয়ে চলছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১,৭৩,৩৩৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া। তিনি প্রথমেই সকল টিকাদান কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে।

টিকাদান কার্যক্রমকে বেগবান করতে পুরো জেলায় মোট ২,৬৩৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলভিত্তিক কেন্দ্র ৪৫০টি, আউটরিচ কেন্দ্র ১,৮৭১টি এবং স্থায়ী কেন্দ্র ৮টি।

তিনি আরও জানান, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম পর্যায়ে নাটোর সদর ও পৌরসভা এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ১৮ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী নাটোর সদরে ২০,২৪৫ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬,৬৫২ জন টিকা গ্রহণ করেছে। নাটোর পৌরসভায় ৮,৬৮০ জনের মধ্যে ৭,৭৭৮ জন শিশু ইতিমধ্যে টিকা পেয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে কর্মসূচির দ্বিতীয় পর্যায়, যা চলবে ১০ মে পর্যন্ত। এই ধাপে জেলার অন্যান্য উপজেলাগুলোতে বড় লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হবে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রাগুলো হলো: বড়াইগ্রাম ৩১,৮৩০ জন, সিংড়া ৩৩,৯৩৩ জন, লালপুর ৩০,৫০৬ জন, গুরুদাসপুর ১৯,৪৭৩ জন, নলডাঙ্গা ১৬,৫৪৯ জন এবং বাগাতিপাড়া ১০,৩০৭ জন।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু

আপডেট টাইম : ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :