ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহরকয়া হাটপাড়া গ্রামের মো. আদম আলীর ছেলে মো. শিহাব আলী (২৫), মো. হাফিজুর রহমানের ছেলে মো. মজনু আলী (২৭), মো. আমিরুল ইসলামের ছেলে মো. মোহন আলী (৩২), মৃত সানোয়ার হোসেনের ছেলে মো. হেলাল আলী (৩৪) এবং মৃত আবুল হোসেনের ছেলে মো. হোসাইন আল কবির (৩১)।

পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া বাজারের দক্ষিণে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে মূলত প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে অনুপ্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আইডিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ভুক্তভোগীদের পরিচিতদের কাছে অর্থ দাবি করত।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক মজনু আলী ও মোহন আলীর বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে লালপুর এলাকায় ইমো হ্যাকিংয়ের সূচনা হয়। সময়ের সঙ্গে এর বিস্তার বাড়তে থাকায় এক পর্যায়ে লালপুর ‘ইমো হ্যাকিংয়ের স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিতি পায়। স্থানীয়দের দাবি, বর্তমানে উপজেলার কয়েকটি ইউনিয়নের বহু পরিবারে এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সদস্য রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :