ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুটবল খেলাকে কেন্দ্র করে জামাত-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ২১

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্র ও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগ জামায়াতের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকা থেকে মিরপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রামদা ও হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কাওছার, মাহাবুল, ইমরান, আজিম, সফিকুল, মনি, ইরাক, আরশাফুল, মাসুম, রফিকুল, হাফিজুল, সবুজ, হাসমত, সোহেল, রুবেল ও কারিবুলের নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় শিশু-কিশোররা ফুটবল ম্যাচের আয়োজন করে। এসময় একজনকে খেলায় না নেওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনাটি উভয়পক্ষের আধিপত্ত্য বিস্তারের পর্যায়ে পৌঁছায়। জড়িয়ে পড়ে স্থানীয় জামায়াত-বিএনপি। তাদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরজেরে শুক্রবার সকালে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দেয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান জানান, শুক্রবার সকালে এলাকায় জামায়াতের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। পরে বিকেলে পুলিশ সেখানে গিয়ে যাকে পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক জানান, শিশুদের খেলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উৎতপ্ত করে ফেলেছে। পুলিশ সেখানে গিয়ে গণহারে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। এখানে জামায়াতের কর্মী সমর্থক, বিএনপির সমর্থক এবং সাধারণ মানুষও আছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

ফুটবল খেলাকে কেন্দ্র করে জামাত-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ২১

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :