ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চালকের বেপরোয়া নসিমন চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন চাপায় তাসিন মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয়রা বেপরোয়া নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরজান আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে। শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
​এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাইখির গ্রামের তারেক হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে মায়ের সাথে হেটে যাচ্ছিল শিশু তাসিন। তখন বেপরোয়া চলতে থাকা নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

চালকের বেপরোয়া নসিমন চাপায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
বিশেষ প্রতিনিধিঃ :