ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

কৌশিক চৌধুরী:

১ মাস ২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানি শুরু করে আমদানিকারকরা।

আজ বুধবার দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

এর আগে গেলো বছরের ৩০ নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।

হিলি চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে,স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, আজ প্রথম ভারত থেকে দুটি ট্রাকে আমাদের সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব আমদানিকৃত চাল বন্দরেই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা দরে।চাল আমদানি আরো বাড়লে দাম আরো কমে আসবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগোনিরোধের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,গেলো ১৮ই জানুয়ারি অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আমদানিকৃত এসব চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।

হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন,আজ ভারত থেকে দুইটি ট্রাকে ৭৭টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল গুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ণ করা হচ্ছে। দ্রুত বাজারজাত করণে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :