ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বৃদ্ধি অব্যাহতঃ রোপা আমন ক্ষেত পানির নীচে

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ বিকাল ৩ টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার ও ধরলা নদীর ব্রীজ পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।

এদিকে, দুধকুমার ও তিস্তার বৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

ফলে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদী অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । এসব এলাকায় সদ্য রোপন করা আমন ধানের চারা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তা ছাড়াও বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

অতি বৃষ্টি ও পানিতে ডুবে থাকায় গ্রামীন কাচ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে গ্রামগঞ্জের মানুষজন মারাত্মক বিপাকে পড়েছে । নদী তীরবর্তী নিচু এলাকার বেশ কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকার সামছুল আলম জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও ঘর-বাড়িতে পানি উঠেনি। যদি এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে চরাঞ্চলের ঘর-বাড়িতে পানি ঢুকে পড়বে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদের উজানে ভারতের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাতের কারনে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দু’একদিনের মধ্যে ধরলার পানি কমতে শুরু করবে। তবে ব্রহ্মপুত্রের পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বৃদ্ধি অব্যাহতঃ রোপা আমন ক্ষেত পানির নীচে

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
মোঃ আব্দুস সালাম তালুকদার :