ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হরিণাকুন্ডুতে লাটাহাম্বার মোটর সাইকেল সংঘর্ষে নৈশ প্রহরী নিহত

-ছবিঃ প্রতীকী।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান হরিণাকুন্ডু পৌরসভার চিথলিয়াপাড়া গ্রামের দেলসাদ লস্করের ছেলে। সে হরিণাকুন্ডু পৌরসভার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল।

হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান মোটর সাইকেল যোগে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় যাচ্ছিল। পথে নারায়ণকান্দি আলমডাঙ্গা সড়কের নারায়ণকান্দি বাজারের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার (স্যালোইঞ্জিন চালিত ট্রলি)র সাথে সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হরিণাকুন্ডুতে লাটাহাম্বার মোটর সাইকেল সংঘর্ষে নৈশ প্রহরী নিহত

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :