ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক সেবনকারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৩০ অক্টোবর, বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে আরাফাত, ৪ নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া এবং ঢাকার ধামরাই থানার বাড়ালিয়া বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলামিন।

রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জোবায়ের হোসেন জানান, বুধবার ভোরে চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক সেবনকারীর কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :