ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শালিখায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামসুর রহমানঃ

২৮ফেব্রুয়ারি ২০২৬,মাগুরা শালিখা উপজেলায় সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী,(এমপি)মাগুরা-২।

​শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধানদের সাথে পরিচিতি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এই সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মুন্সি আনিসুর রহমান মিলটন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফার হোসেন টুকু। এছাড়াও সভায় উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নিতাই রায় চৌধুরী বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সরকারি কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।” উপস্থিত বিএনপি নেতৃবৃন্দও এলাকার উন্নয়নে প্রশাসনের সাথে ইতিবাচক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃবনি আমিন।

​সভার পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

শালিখায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :