ঢাকা , রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস. এম সালমান হৃদয়ঃ

দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় বগুড়া শহরের ১৫নং ওয়ার্ডের গোদারপাড়া দারুণ হুদা আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এমটিভি বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আমিন হাসান মোল্লা ও এমটিভি বাংলাদেশের পরিচালক কবি মাহফুজার রহমানের সহযোগিতায় এবং দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক মোছাঃ রেজভীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দৈনিক পীরগাছা সংবাদের প্রধান সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম সালমান হৃদয় এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ, নারহট্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রাব্বানী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রহেদুল ইসলাম পটল, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পারভেজ পবিত্র যুবরাজসহ পত্রিকার সাংবাদিকবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও মানবিক গুণাবলি অর্জনের উত্তম সময়। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হিলি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :