মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের মাদক অভিযানে মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ও ২৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আট জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) মধ্যে রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকার জনৈক তুফানুর বাড়ি থেকে মাদক সহ তাদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাধবপাড়া আলুহাটি মোড় এলাকার তুফানুর ছেলে পলাশ হোসেন (৩৮), ইস্রাফিল হোসনের ছেলে মোঃ জুয়েল হোসেন (৩৭), খোদাবক্সের ছেলে লাল চান আলী (২৭), শাহাজ উদ্দিনের ছেলে পিয়ারুল ইসলাম (২৭), বাঁশি মিয়ার ছেলে আজাদুল ইসলাম (৩৮),রহিদুল ইসলামের ছেলে মারুফ হোসেন (১৯), পার্শ্ববর্তী বিরামপুরের উত্তর কাটলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে শাহিন বাবু (৩২), এবং একই এলাকার চন্ডিপুর গ্রামের কামিনুর ইসলামের ছেলে নুর জামান (৩৬)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর হিলি সীমান্তবর্তী থানা। এই থানা এলাকায় শতভাগ মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল ঘটনা স্থলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ আদালতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ৬। পুলিশের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর 










