মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাংনীপাড়া মথুরাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে এক যুবক ও এক নারীকে হাতেনাতে আটক করে আমগাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অলেমান শেখ নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে একই এলাকার যুবক রাকিব শেখের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। শুক্রবার সকালে প্রতিবেশীরা ওই যুবককে প্রবাসীর স্ত্রীর ঘরে দেখতে পেয়ে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের বাড়ির সামনে একটি আমগাছে বেঁধে রাখে।
অভিযুক্ত যুবক রাকিব শেখ দাবি করেন, ওই নারীর সঙ্গে তার বিয়ের আগ থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”
অপরদিকে, ওই নারীর পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 










