ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরে ভুয়া ডাক্তার গ্রেপ্তারঃ মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

মাহবুবুর রহমান সোহেলঃ

চিকিৎসার আশায় দরজায় কড়া নাড়া অসহায় মানুষের বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন প্রতারণার অভিযোগে গাজীপুরে এক ভুয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশাসনের এ উদ্যোগ এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন এর উদ্যোগে গাজীপুর জেলার চা-বাগান এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোঃ আবুল কালাম আজাদ (৪৩) নামের এক ব্যক্তিকে ভুয়া এমবিবিএস ও ডিডিভি ডিগ্রি ব্যবহার এবং অন্যের বিএমডিসি সনদ নম্বর দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে তাদের স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলছিলেন। অনেক অসহায় মানুষ অজ্ঞতাবশত তার কাছে চিকিৎসা নিয়ে আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জাসেম ফারহান এর দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক (০১) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনায় র‍্যাব-১ এর একটি দল এবং গাজীপুর সদর থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, চিকিৎসা মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সংবেদনশীল সেবা। এ খাতে প্রতারণা শুধু আইন ভঙ্গই নয়, এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ। তাই জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন; বাজুস

error: Content is protected !!

গাজীপুরে ভুয়া ডাক্তার গ্রেপ্তারঃ মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :